Skip to content
  • Monday, March 9, 2026
  • Home
  • Movie Review
  • Health and Fitness
  • Science and Technology
  • Terms & Conditions
  • Privacy Policy
  • About us
inkbd.com - Daily Source for Lifestyle Trends

Global Buzz Hub

Breaking News, Movie & TV Reviews, Entertainment & More

  • Home
  • Movie Review
  • Health and Fitness
    • Lifestyle News
    • child care
  • Science and Technology
  • Terms & Conditions
  • Privacy Policy
  • About us
  • Home
  • শামীম ওসমান ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক হিসাব জব্দ
News

শামীম ওসমান ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক হিসাব জব্দ

August 21, 2024
Maddison Cooper

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ভাই বিকেএমইএর সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের ও পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা-সংবলিত চিঠি পাঠিয়েছে। চিঠিতে শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান এবং তাঁদের সন্তান ইমতিনান ওসমান ও লাবিবা জোহার ব্যাংক হিসাব জব্দ এবং তাঁদের হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

আরেক চিঠিতে সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের কথা জানানো হয়। সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান এবং তাঁদের সন্তান অনন্যা শারমিন, ফারহানা শারমিন ও রুমানা শারমিনের ব্যাংক হিসাব জব্দ ও তাঁদের হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে বিএফআইইউ।

বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিরা ও তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। সেই সঙ্গে অনেক মন্ত্রী ও নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

শামীম ওসমান ছেলে ও ভাতিজাকে নিয়ে ছাত্রদের ওপর গুলি করেছেন: বিএনপি নেতা গিয়াসউদ্দিন
সেই ধারাবাহিকতায় এবার শামীম ওসমান ও তাঁর ভাই সেলিম ওসমান পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হলো।

এ ছাড়া গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জনি (১৭) নামের এক বাসচালকের সহকারীকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

Post Views: 10
Tags: Bangladesh news, bank accounts seized, BKMEA President, business account information, family bank accounts, former MP, Narayanganj Awami League leader, Selim Osman, Shamim Osman

Post navigation

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ বিমানবন্দরে আটক
৩১ বছর পর বাঁধ খুলে দেওয়া হলো ত্রিপুরায়, বাংলাদেশে হু হু করে ঢুকছে পানি

Recent Posts

  • Champions league 2025–26 Season Update Fixtures and Standings
  • Robert Carradine Actor Legacy and Life Story: Remembering a Beloved Screen Star
  • Peter Mandelson Latest News and Scandal 2026 Peter Mandelson Arrest Epstein Inquiry
  • Puerto Vallarta Security Operation 2026: Roadblocks, Code Red Alert, and CJNG Violence Explained
  • 2026 Winter Olympics Men’s Snowboarding Slopestyle Schedule, Results, and Host City Details

Most Viewed Posts

  • মহিলাদের বয়স বাড়ায় পিরিয়ড বন্ধ হওয়ার পর যে ভুলগুলো করবেন না (4,869)
  • বাবা-মায়ের যেসব ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, সচেতন হোন (2,468)
  • মেয়েরা যেসব লক্ষনে বুঝবেন আপনার শরীরে হরমোনের ভারসাম্য ঠিক নেই (1,193)
  • Don’t Buy an AC Until You Read This Essential Guide: 11 Insider Secrets to Save Money & Stay Cool (1,024)
  • ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে নিজে নিজেই ঘরে বসে ৪টি ধাপে পরীক্ষা করুন (929)

You may Missed

Sports

Champions league 2025–26 Season Update Fixtures and Standings

February 24, 2026
Maddison Cooper
Hollywood

Robert Carradine Actor Legacy and Life Story: Remembering a Beloved Screen Star

February 24, 2026
Maddison Cooper
US News

Peter Mandelson Latest News and Scandal 2026 Peter Mandelson Arrest Epstein Inquiry

February 23, 2026
Maddison Cooper
News

Puerto Vallarta Security Operation 2026: Roadblocks, Code Red Alert, and CJNG Violence Explained

February 22, 2026
Maddison Cooper
Copyright © 2026 Global Buzz Hub
Theme by: Theme Horse
Proudly Powered by: WordPress